October 26, 2026, 7:29 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

বুড়িচংয়ে বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ

বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৫৮ লাখ ৭৭ হাজার ৪৫০ টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

গত ১৮ অক্টোবর হতে ২০ অক্টোবর পর্যন্ত  সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায়  মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এ মাদক ও অবৈধ মালামাল জব্দ করা হয়।

বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে  নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

প্রেস রিলিজে বলা হয়, ৫৮ লাখ ৭৭ হাজার ৪৫০ টাকা  টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট-৪২০ পিস, হুইস্কি-৬০ বোতল, গাঁজা-৩৮কেজি, বিয়ার-১১ বোতল, ইস্কফ সিরাপ-০২ বোতল, বাঁজি-২৬,৩৫০ পিস, পিকআপ-০১টি,অটোরিক্সা-০১টি, সিএনজি-০১টি, অলিভ ওয়েল-৮৮ পিস, এবং শাল চাদর-৭২ পিস।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানায় সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে। দেশ ও জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা