August 11, 2026, 11:17 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বুড়িচংয়ে শতাধিক পরিবারের মাঝে টিন নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনী

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আজ রবিবার সকাল ১১ টায় বুড়িচং উপজেলার ভরাসার বাজার সংলগ্ন দরগা বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন কৃষকের মাঝে বি আর ২২, কাটারিভোগ জাতের ধানের চারা বিতরণ করা হয়।

একজনকে ৩০ শতাংশ পরিমাণ জমিতে ধান চাষ করার জন্য ধানের চারা বিতরণ করা হয়।

এছাড়াও তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

পরবর্তীতে ইছাপুর ও বুড়িচং উপজেলা পরিষদ মাঠে ঘর নির্মাণের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে টিনসহ নগদ অর্থ বিতরণ করা হয়। বন্যার্ত এলাকার প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের  মাঝে ধানের চারা ও ঘর নির্মাণের জন্য টিন সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা