September 3, 2026, 5:21 am
শিরোনামঃ
সাবেক উপজেলা যুবদল সভাপতি রাশেদ হাসান টিপু জনগণের দোয়া-সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান জনগণের পাশে থেকে ১৪নং সুলতানাবাদ ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে চান জাহাঙ্গীর আলম মামুন জনগণের দোয়া-সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে এগোতে চান সাবেক ইউনিয়ন বিএনপি নেতা আনিছ-উজ্জামান সরকার মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা! বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন, পুড়ল দুই বসতঘর মতলব উত্তরের নিশ্চিন্তপুর সপ্রাবির সভাপতি সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ বাগেরহাটে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু ; শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম আমেরিকান কর্নার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় মেলা মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা : চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ

বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন, পুড়ল দুই বসতঘর

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব দক্ষিণে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লেগে দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার দক্ষিণ নওগাঁও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুপুরে মতলব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ নওগাঁও এলাকায় ফারুক ঢালী ও জুয়েল ঢালীর মালিকানাধীন দুটি কাঁচা বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৮টা ৩০ মিনিটে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করেন।  আগুন লাগার কারণ হিসেবে বৈদ্যুতিক গোলযোগ উল্লেখ করা হয়েছে।

অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত বা নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিনের নেতৃত্বে একজন গাড়িচালক ও পাঁচজন ফায়ারফাইটার অংশ নেন।

ঘটনাস্থলে যেতে ফায়ার সার্ভিসের গাড়িকে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা