June 24, 2026, 9:24 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

মতলবে শিক্ষকদের কর্মবিরতিতে ২৯৩ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বন্ধ

মমিনুল ইসলাম :

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১১৩টি এবং মতলব উত্তর উপজেলায় ১৮০টি মোট ২৯৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বার্ষিক পরীক্ষা বন্ধ রেখেছে।

সোমবার (১ ডিসেম্বর) মতলব দক্ষিণ উপজেলায় প্রাথমিকে প্রথম শিফটের পরিক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু দ্বিতীয় শিফটের কোনো পরীক্ষাই অনুষ্ঠিত হয়নি। মতলব উত্তরের কয়েকটি বিদ্যালয় ব্যতীত সবকটি বিদ্যালয়ে পরিক্ষা বন্ধ ছিলো।

মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক মো: সবুজ মিয়া বলেন, বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় আমরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এভাবে পরীক্ষা বন্ধ এটা কোনো ভাবেই মেনে নিতে পারি না। অতিদ্রুত বিষয়টি মীমাংসা করা উচিত।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা বলেন, সারা বছর লেখাপড়া করছি। এখন পরিক্ষা দিতে পারি। কি হচ্ছে কিছুই বুঝি না। আমরা যেনো পরিক্ষা দিতে পারি সেই ব্যবস্থা করার অনুরোধ করছি।

বছর শেষে বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ভুগছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, মতলব দক্ষিণ উপজেলায় ১১৩ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শিফটে পরিক্ষা হয়েছে কিন্তু দ্বিতীয় শিফটে পরিক্ষা বন্ধ ছিলো।

মতলব উত্তর উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন বলেন, মতলব উত্তরে কয়েকটি বিদ্যালয় বয়তীত সবকটি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষা বন্ধ ছিলো। তিনি আরও বলেন এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা