August 12, 2026, 2:04 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরের সাহেব বাজার-সুজাতপুর সড়কে গর্ত ; বেড়েছে জনদুর্ভোগ যান চলাচল ব্যাহত

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুর, মতলব উত্তর উপজেলার সাহেব বাজার-সুজাতপুর পাকা সড়কের সাহেব বাজার এলাকায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী।

উপজেলার সাহেব বাজারের উত্তর পার্শ্বে এই গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সড়কটিতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাদের।

বারো হাতিয়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু মেরামত করা হচ্ছেনা। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের।

অটোরিকশা চালক লিয়াকত ও মাইক্রোবাস চালক সফিকুল ইসলাম বলেন, রাস্তাটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছি আমরা। তাই সড়কটি দ্রুত মেরামতের দাবী জানান তারা।

ফতেপুর পূর্ব ইউনিয়নের সদস্য দুলাল হোসেন বলেন, সড়কটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তাটি মেরামতের জন্য আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের সওজ, সড়ক শাখা-মতলব সড়ক উপ-বিভাগ এর উপ-সহকারী প্রকৌশলী (অ.দা.) মো. মারুফ হোসেন জানান, বিষয়টি খোঁজ নিয়ে খুব শিগগির সড়কটি মেরামত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা