September 8, 2026, 4:05 pm
শিরোনামঃ
মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র

মতলব উত্তরে অবৈধ ট্রাকটার কেড়ে নিল যুবকের প্রাণ

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে কেড়ে নিল যুবকের প্রাণ। ঘটনাটি ঘটেছে উপজেলার দশানী গ্রামে। নিহত যুবক দশানী গ্রামের মনজিল সরকারের ছেলে মহিন সরকার (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ৮ জুলাই দুপুর আড়াইটার সময় মহিন সরকার তার বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিজ বাড়ি দশানী থেকে মোটরসাইকেল যোগে রওয়ানা হয়। দশানী শিকিরচর বেরিবাঁধের মাঝামাঝি রাস্তায় এলে অপরদিক থেকে আশা অবৈধ দানব ট্রাকটার (ছয়চাক্কা) নামক গাড়ির মোখামুখি সংঘর্ষ হয়। এতে গঠনাস্থলেই মহিন মারা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে থানার এসআই বেলালকে ঘটনাস্থলে পাঠাই।

ভুক্তভোগীদের কোন অভিযোগ না থাকায় অভিভাবকদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা