November 11, 2026, 1:08 am
শিরোনামঃ
সাহাবিদের প্রতি শিয়াদের অবমাননাকর আচরণ ও ইতিহাস বিকৃতি; থামবে কবে? আমরা কি আদর্শ দেশপ্রেমিক বাঙালি হতে পেরেছি? যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

মতলব উত্তরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মমিনুল ইসলাম :

মতলব উত্তর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই মাসের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে ইউএনও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সমাজবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ধনাগোদা নদীতে অবৈধ রেস্টুরেন্ট, ভূতুড়ে বিদ্যুৎ বিল, বিদ্যালয়ে শিক্ষকের অনুপস্থিতি বেশ কিছু ইস্যু গণমাধ্যমে এসেছে—এসব বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। প্রতিটি অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ইউএনও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, শিক্ষা এবং সাংবাদিক প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এককভাবে কাজ করলে হবে না, আমাদের সবার সম্মিলিত প্রয়াসেই একটি নিরাপদ মতলব উত্তর গড়ে তুলতে হবে।

সভায় গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—জুয়া ও মাদকের বিস্তার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, অবৈধ জাল দিয়ে মাছ শিকার রোধ এবং বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অটোরিকশায় ফগ লাইট ব্যাবহারের নীতিমালা ও ড্রাইভারদের প্রশিক্ষণ ব্যবস্থা।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল কলেজ ডা. মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন, সমবায় কর্মকর্তা ফারুক আলম’সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা