August 11, 2026, 2:14 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তারের নির্বাচনী প্রচারণায় হামলা আহত ১৫

Reporter Name

চাঁদপুর, মতলব উত্তরে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এতে চেয়ারম্যান প্রার্থীর নিজ গাড়িসহ ১২টি গাড়ি ভাঙচুর ও ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর বাজারে (টেক্কা পোল বাজার) এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নেতাকর্মীদের নিয়ে টেক্কা পোল বাজারে ভোট চাইতে আসলে হঠাৎ করে একদল লোক লাঠি সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনারস প্রতীকের কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর গাড়িসহ ১০-১২টি মোটরসাইকেল ও একটি সিএনজি ভাঙচুর করে। ঘটনার পরপরই মতলব থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেন বলেন, আমি বিকেলে নির্বাচনী গণ সংযোগে নেমে কয়েকটি ইউনিয়নে গণ সংযোগ করে মোহনপুর ইউনিয়নের টেক্কা পোল বাজারে আসি। সেখানে আমি কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করি। হঠাৎ করে গোড়া প্রতীকের সমর্থক সুভা চেয়ারম্যানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আমরা যাতে নির্বাচনী প্রচার চালিয়ে যেতে না পারি। হামলাকারীরা আমার গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। আমার নেতাকর্মীদেরকে আহত করে। আমার প্রায় ১৫ জন নেতা কর্মীকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর জখম করেছে। আমার একজন কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেছি। বাকি আহতদেরকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাজী মোক্তার হোসেন বলেন, ঘটনায় আমরা মতলব থানায় লিখিত অভিযোগ করব। তিনি নির্বাচনী পরিবেশ সুশৃংখল রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, হামলার খবর পেয়ে আমরার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত কোন অভিযোগ করা হয়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা