June 24, 2026, 8:14 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

মতলব উত্তরে ই.য়াবাসহ স্কুল শিক্ষক আবুল কাশেম পুলিশের হাতে আটক

নিজস্ব প্রতিনিধি, মতলব উত্তর :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ই.য়াবা ট্যাবলেটসহ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার সহকারী শিক্ষক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার রসূলপুর স্টেকচার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আবুল কাশেমকে তল্লাশি করা হলে তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ই.য়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মতলব উত্তর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের পরিচয় ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের সহকারী শিক্ষক হিসেবে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত ই.য়াবার পরিমাণ, উৎস ও সম্ভাব্য সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত চলছে বলেও তিনি জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, একজন শিক্ষক সমাজের আদর্শ হিসেবে বিবেচিত হন। সেখানে শিক্ষক যখন এমন নিকৃষ্ট কাজে জড়িত থাকে তখন সেটা সত্যি জনমনে উদ্বেগ তৈরি করে। তবে, এই বিষয়ে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক; তবে আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা আনুষ্ঠানিক মন্তব্য করতে চান না।

পুলিশ জানিয়েছে, মতলব উত্তর উপজেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা