August 10, 2026, 11:44 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার

মতলব উত্তর প্রতিনিধি :

চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি পাকা রাস্তার উপর হতে চোরাইকৃত একটি তিন চাকা বিশিষ্ট অটোরিক্সা (মিশুক)সহ মো. হাবিল মিয়া (১৯)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. হাবিল মিয়া ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার পাচার (বজলু মিলিটারী) এলাকার বাসিন্দা মো. আবুল মিয়ার ছেলে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগিতায় শনিবার রাত দেড়টায় অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি পাকা রাস্তার উপর হতে চোরাইকৃত ১টি ৩ চাকা বিশিষ্ট অটোরিক্সা (মিশুক)সহ মো. হাবিল মিয়াকে গ্রেপ্তার করে।

এরআগে বৃহস্পতিবার রাতে মতলব উত্তর থানার সাদুল্যাহপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বাবুল সরকারের গ্যারেজ থেকে ১টি ৩ চাকা বিশিষ্ট অটোরিক্সা (মিশুক) গ্যারেজের তালা ভেঙ্গে চুরি হয়। এ ব্যাপারে মতলব উত্তর থানার মামলা নং-০৮, তারিখ-১১/১১/২০২৩ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক জানান, গ্রেপ্তার ব্যক্তি আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তার কাজই এক স্থান থেকে অটোরিকশা চুরি করে অন্য স্থানে বিক্রি করে অর্থ উপার্জন করা। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা