August 13, 2026, 5:44 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে জাটকা বিক্রয় রোধে অভিযানে ৩ জনকে জরিমানা

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের মতলব উত্তরে প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে নদী ও আড়ৎ উভয় স্থানে অভিযান জোরদার করা হয়েছে। পৃথক তিনটি অভিযানে জাটকা জব্দ, অবৈধ জাল ধ্বংস এবং বিক্রেতাদের জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার আমিরাবাদ মৎস্য আড়তে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ’র নেতৃত্বে পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় ৫৩ কেজি জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয় এবং জাটকা বিক্রয়ের দায়ে ৩ জন বিক্রেতাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী তাদের মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

আটককৃতরা হলেন রুপ মিয়া (৩৮), আরমান (২৭) ও আব্দুর রব (৫৫)। তাদের যথাক্রমে ৫ হাজার, ৮ হাজার ও ৫ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ও মতলব উত্তর থানার উপ-পরিদর্শক মো. মাহবুবুল ইসলাম’সহ সংশ্লিষ্টরা।

অপরদিকে, এর আগের দিন (৮ এপ্রিল) বিকাল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় মৎস্য বিভাগের উদ্যোগে পৃথক জাটকা রক্ষা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩টি বেহুন্দী জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া একটি মাছধরা নৌকা জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা রক্ষা করতে পারলেই ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে। তাই জাটকা সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, জাটকা নিধন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা