September 26, 2026, 3:12 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতি : ৪জনকে কুপিয়ে জখম

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামে ১৯ নভেম্বর (রবিবার) ভোর রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটেছে।

ডা’কাতরা ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে ও দুই ভরি ওজনের স্বর্নের জিনিস নিয়ে যায় । আহতরা ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঠাকুরচর গ্রামের মৃত হাবিব উল্লাহ মিয়াজির ছেলে মাহি উদ্দিন মিয়াজি (৪০) জানান, ১০/১২ জনের একটি ডাকাতদল অস্ত্র নিয়ে বারান্দার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তাকে, তার ভাই আলাউদ্দিন (৩৫)ও সালাউদ্দিন, তার মা খায়রুননেছা (৭০) কে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ডাকাতরা মহি উদ্দিন ও আলাউদ্দিনের স্ত্রীর পরনে থাকা দুইটি চেইন ও একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। যার ওজন আনুমানিক ওজন ২ ভরি এবং আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

পরে ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়। সকালে ডাকতির খবর পেয়ে সহকারী পুলিশ সুপার পিবিআই ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক জানান, ডাকাতির ঘটনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির খোকন, পিবিআই ও মতলব উত্তর থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। এছাড়াও মতলব উত্তর থানার একটি বিশেষ টীম কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের ধরে আইনের আওতায় আনতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা