July 25, 2026, 3:22 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মতলব উত্তরে পিকআপ খাদে পড়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু ; আহত ৮

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. আলাউদ্দিন (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (৫ মে) ভোর ৬টার দিকে উপজেলার ভাটিরসূলপুর এলাকায় বেরীবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

নিহত আলাউদ্দিন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. হামিদ মোল্লা। তিনি লক্ষীপুরের রায়পুরে দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রায়পুর থেকে মোট ১২ জন কাপড় ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে করে নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় মালামাল কিনতে যাচ্ছিলেন। পথে মতলব-শ্রীরায়েরচর সড়কে ভাটিরসূলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি একটি সেচ ক্যানেলের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. আলাউদ্দিনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে ছয়জনকে চাঁদপুর সদর হাসপাতালে এবং দুইজনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ীদের মধ্যে মো. জাহাঙ্গীর, কাসেম ও কাইয়ুমের বাড়ি টাঙ্গাইল জেলায়; বাসেদ ও মুজাহিদের বাড়ি সিরাজগঞ্জে। তারাও লক্ষীপুরে কাপড়ের ব্যবসা করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, নিহত ব্যক্তিকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা