August 16, 2026, 3:15 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে পুটিয়ারপাড় যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিল

মমিনুল ইসলাম:
Oplus_131072

মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের পশ্চিম পুটিয়ারপাড় যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাদের অনৈতিক জুলুম, নির্যাতনের কারণে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইসলামের প্রচার প্রসার আরও বেড়ে যাবে। গত ১৭ বছর মানুষ ঠিকমত ওয়াজ মাহফিল করতে পারে নাই, কোরআন হাদিসের কথা বলতে পারে নাই।

তিনি বলেন, স্বৈরাচারীদের সময় ওয়াজ মাহফিল করতে গেলে বাধা দেওয়া হতো। আওয়ামী সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীন ভাবে তাদের ধর্ম চর্চা করতে পারছে। সমাজে ওয়াজ-মাহফিল বন্ধ থাকলে সমাজে অন্যায়, অত্যাচার, ব্যভিচার বেড়ে যায়।

সমাজ সেবক হাবিবউল্লা বেপারীর সভাপতিত্বে প্রধান বক্তার বয়ান রাখেন মাওলানা তাজুল ইসলাম জিহাদী চাঁদপুরী। এসময় দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, সদস্য ফয়েজ মেম্বার, সাবেক উপজেলা যুবদলের সহ সভাপতি বশির আহাম্মদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা