October 26, 2026, 12:49 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেপ্তার ৩

মমিনুল ইসলাম :
Oplus_131072

মতলব উত্তরে পৃথক অভিযান পরিচালনা করে ২৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচআনী মিয়াজি বাড়ির মো. নবির হোসেন মিয়াজির ছেলে মো. জয়নাল আবেদীন (৪২) একই ইউনিয়নের নেদামদী জামতলা সর্দার বাড়ির লাল মিয়া সর্দারের ছেলে মো. হারুনুর রশিদ (৩৮) এবং দূর্গাপুর ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামের মৃত মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. মফিজ (৪৫)।

রবিবার (২৬ জানুয়ারি) রাতে জহিরাবাদ ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মতলব উত্তর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে পাঁচআনী চৌরাস্তা বাজার এলাকা থেকে ২০০পিস ইয়াবা সহ পাঁচআনী গ্রামের মো. জয়নাল আবেদীন ও নেদামদী গ্রামের মো. হারুনুর রশিদকে গ্রেপ্তার করে এবং পৃথক ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুল হক সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে দূর্গাপুর বেরিবাদ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট’সহ মো. মফিজকে গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মতলব উত্তরকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা