August 11, 2026, 6:55 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ; গ্রেপ্তার ১৮

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি বাল্কহেড এবং ২ ড্রেজারসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার বাহেরচর এলাকার মেঘনা নদীতে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, ইউসুফ শিকদার(৪৬), তৌহিদুল ইসলাম (২৭), রাশেদ ফকির (২৫), হৃদয় ব্যাপারী (২৪), ফারুক গাজী (৪৮), রনি (২৪), বাহাদুর (২৫), মুরাদ হোসেন (২৫), রাকিব (২২), ওবায়দুর (৩৭), সোহেল হাওলাদার (২৮), মো. হেলাল (২৫), হৃদয় মন্ডল (২৮), সুজন মিয়া (২৯), জাফর মীর (৪১), মো. দেলোয়ার (৩৩), সামীম মৃধা (২৬), কবির আহমেদ (৪২)।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার সিপিও মো. শফিকুল ইসলাম জানান, মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে একটি দল বালু উত্তোলন করে। খবর পেলে বুধবার গভীর রাতে মতলব উত্তরের বাহেরচর এলাকায় যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ ড্রেজার, ৩টি বাল্কহেডসহ ১৮ ব্যক্তিকে গ্রেপ্তার করি।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, আটককৃত ১৮ জন বিরুদ্ধে মতলব উত্তর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। ড্রেজার ও বাল্কহেড মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২ ড্রেজার, ৩টি বাল্কহেড আটক করা হয়েছে। সরকারি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা