August 11, 2026, 11:11 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে মেঘনা নদীতে ডুবে শিশুর মৃত্যু

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন (১১) নামে ঐ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার ছেংগারচর পৌরসভাস্থ ২নং ওয়ার্ডের শিকিরচর গ্রামে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু উত্তর শিকিরচর গ্রামের সুরুজ প্রধানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাবা মায়ের সাথে গ্রামে এসেছিলো শিশু ইয়ামিন। রোববার বেলা ১২ টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নেমে আর উঠেনি। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। প্রায় দেড় ঘন্টা পর জেলেদের জাল দিয়ে শিশু ইয়ামিনের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় ইয়ামিনের পরিবারে শোকের মাতম চলছে।

পরে বাদ আছর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা