August 14, 2026, 3:02 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯

মমিনুল ইসলাম :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযানে দেশীয় মদ, গাঁজা ও  দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, সোহাগ (২৮), মোহাম্মদ ফারুক (২৯), মজিবর রহমান (৫২), খোরশেদ (৬০), মো  আকতার হোসেন (৩৮), মো. তারা মিয়া (৩০), মো. মান্নান (৫৫), শামসুল হক (৩০) এবং মো. নয়া মিয়া (৪০)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নে বেলতলী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট থেকে ১০০গ্রাম গাঁজা, ১১টি দেশীয় অস্ত্র, ১১টি মোবাইল ফোন, ৪০টি কোলকি, ৫লিটার দেশীয় মদ, ৬টি ছোট/বড় টর্চ লাইট, ১১টি গাঁজা কাঁটার যন্ত্র, ১টি গাঁজা কাঁটার কাঠ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ৯ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও জানান, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা