September 10, 2026, 1:30 am
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তরে শিক্ষক ও নিকাহ্‌ রেজিস্ট্রার মহসিন আল কবিরের মৃত্যু

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের নিকাহ্‌ রেজিস্ট্রার ও লবাইরকান্দি আল আমিন আলিম মাদ্রাসার ইংরেজি শিক্ষক মহসিন আল কবির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫২ বছর।

সোমবার সকাল সাড়ে ১১টায় লবাইরকান্দি আল আমিন আলিম মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর ওটারচর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

মহসিন আল কবির দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ওটারচর উচ্চ বিদ্যালয়, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় এবং আমিয়াপুর হযরত বিবি ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। তাঁর ছাত্র-ছাত্রীদের মাঝে ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান শিক্ষক।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শোকসভা আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা