August 11, 2026, 2:11 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ১

মতলব উত্তর প্রতিনিধি:
???????

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার এসআই মো. মিজানুর রহমান-১, এএসআই মো. আতিকুর রহমান মিয়াজী, এএসআই. মো. সোহাইব হোসেন ও  সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী এলাকা থেকে মো. রুবেল প্রধান (৩১) কে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. রুবেল প্রধান উত্তর নাউরী গ্রামের মৃত মারফত আলী প্রধানের ছেলে এবং তার বিরেুদ্ধে মতলব উত্তর থানার মামলা নং-৩, তারিখ- ০৩ জুন, ২০২৪; জি আর নং-১৫৭, তারিখ- ০৩ জুন, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রুবেল প্রধানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে।

তিনি আরও জানান, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা