October 26, 2026, 6:38 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

শব্দহীর পরশ

আজম পাটোয়ারী

কি হবে আর বেচে থেকে?
পৃথিবীর ধূলোময় বাতাস ফুসফুসে টেনে!
আমাকে ভেঙ্গে দাও,জলাঞ্জলি দিয়ে দাও
প্রমত্তা মেঘনার ঘোলা স্রোতের জলে।
আমি ভেসে যাই, বিলিন হয়ে মিলিয়ে যাই
তোমাদের চোখের অন্তরালে।
হাজার বছর বেচে বলো কি লাভ?
যদি একটি পদচিহৃ সৃষ্টি করতে না পারি,
এই সবুজের প্রাণোচ্ছল বুকে।
হাজার বছর বেচে বলো কি লাভ?
যদি মানুষ ই বা না হতে পারি।
তাই তো বলি,আমাকে বিসর্জন দিয়ে দাও
ভাসিয়ে দাও কোন অজানা স্রোতের
মাতাল রথে।
যেখানে আর কোন দিন কোন কালে
খুজে পাওয়া যাবে না আমায়,
কোন মধু চন্দ্রিমা রাতে কিংবা পূর্ণিমার আলোর ঝলকানীতে।
যেখানে আর কোন দিন কোন কালে
আমি ফিরে আসবো না,
সন্ধ্যা মালতী জোনাকির আলো হয়ে।
আমি হারিয়ে যেতে চাই! স্বপ্ন সুর ওপাড়ে,
যার খোজ রাখে না কেউ কিংবা খুজবে না
আপনার আপন হয়ে ভরদুপুরে ঘুঘুর ডাকে।
আমি হারিয়ে যেতে চাই তোমার থেকে বহু দূরে,                       যেখানে একান্ত আমার আমি বসবাস করবো সঙ্গোপনে।
কামনা ছুতে পারবে না আমায়,
কিংবা মোহ খুজে পাবে না রঙতায়।
এই তো জীবন, এই তো চাওয়া
তোমার আমার ব্যবধানীক শব্দহীন পরশে।
হয়ত এমনি করে একদিন হারিয়ে যাবো
নিঃশব্দের ওপাড়ে ঘুমের ঘোরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা