বগুড়ার শিবগঞ্জের মোকামতলা সকালে ওভারপাস ব্রিজে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের চালক মিরাজ হোসেন (২২) নিহত হন।
এ ঘটনায় আহত হন চালকের সহকারী আতিয়ার রহমান(৩০) আহত হয়।
নিহত মিরাজ হোসেন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈগাড়ী গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, ঢাকা মেট্রো- ট -২৪ -৭৯ ৪৩ কার্ভাড ভ্যান রংপুর হতে ভুষি মাল লোড নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ওভারব্রিজের উপর পৌছিলে ওভার ব্রিজের উপর ইন্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা চাল বোঝাই ট্রাক ঢাকা মেট্রো -ট-১৮-২৩৩২ ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে কার্ভাড ভ্যানের চালক মারা যায়। কার্ভাড ভ্যানের হেলপার আতিয়ার রহমান ও অজ্ঞতনামা একজনকে গুরুত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।