September 26, 2026, 1:20 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Reporter Name

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিকুর রহমান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আশিকুর গভীর নলকূপ স্থাপনের কাজ করতেন। তিনি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রস্বর গ্রামের মৃত ভোলা শিকদারের ছেলে।

জানা গেছে, আজ সোমবার দুপুরে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ছোট কুতুবপুর এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য মাটি গর্ত করার কাজ করছিলেন আশিকুর।

এসময় বৈদ্যুতিক তারের সাথে মাটি গর্ত করার কাজে ব্যবহৃত শাবলটিতে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হন তিনি। তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের লাশ পাই। স্থানীয়দের মাধ্যমে জেনেছি, নিহত ব্যক্তি ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য মাটি গর্ত করছিলেন।

পরে মাটির নিচ দিয়ে নেওয়া বৈদ্যুতিক ক্যাবল কেটে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা