June 15, 2026, 8:26 pm
শিরোনামঃ
মতলব উত্তরে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু দীর্ঘ প্রতীক্ষার অবসান : বাগেরহাট জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা সম্পত্তিগত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামী ছাত্রদল নেতা গ্রেপ্তার কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে বোনকে হত্যাচেষ্টা ; বাঁচাতে গিয়ে মেয়ের জামাইকে কুপিয়ে জখম হজ : বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হেফজ বিভাগের ছাত্র ইরফান, উৎকণ্ঠায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘাশিরচর সর্বসেবা সংগঠনের নতুন যাত্রা ; দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আগামী মাসেই টেন্ডারে যাচ্ছে মতলব-গজারিয়া সেতু, হবে ফোর লেন সড়কও : জালাল উদ্দিন এমপি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে|

আজ (১৫ জুন ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়|

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা | একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান, প্রকৌশল স্কুলের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান, ব্যবসায় ও আইন স্কুলের ডীন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সি ইসরাইল হোসাইন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ, পাবলিক হেলথ বিভাগের প্রধান ড. মো. আব্দুল আউয়াল, ইইই বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তানভীর আহমেদ, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন-এর প্রফেসর ড. ফারাহ নেওয়াজ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আবু রেজা|

সভায় অনলাইনে যুক্ত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ডিস্টিংগুইসড প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ | সভা সঞ্চালনা করেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার  লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়| এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন অনুষদ ও বিভাগের প্রোগ্রামের কারিকুলাম সংস্কার অনুমোদন, চলমান বিভিন্ন বিভাগের আসন বৃদ্ধি, ডীনস& কমিটি ও পাঠ্যক্রম কমিটি পুনর্গঠন এবং নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের হ্যান্ডবুক কমিটি গঠন| একইসাথে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা প্রসার, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টির বিষয়েও সুপারিশ করা হয়|

সভার শেষে উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করাই আমাদের অন্যতম লক্ষ্য|’ তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা