June 29, 2026, 7:29 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩তম সভা অনুষ্ঠিত ফুলে সাজানো গাড়িতে করে ৩৯ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়ে বাড়ি ফিরলেন প্রধান শিক্ষক সুখ রঞ্জন বিশ্বাস মতলব উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; টাইব্রেকারের নাটকীয়তায় মামুন ফুটবল একাদশকে হারিয়ে হানিরপার স্পোর্টিং ক্লাবের জয় মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন জলবায়ু পরিবর্তন সচেতনতায় মতলব উত্তরে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মতলব উত্তরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, ৪২ হাজার ৪৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মতলব উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; টাইব্রেকারের রোমাঞ্চে ছেংগারচর পৌর কিংস ইলেভেনের জয় মতলব উত্তরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা ; অটোরিকশাচালকের সাহসিকতায় ব্যর্থ চোরচক্র, জনতার হাতে আটক ২

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩তম সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ববিবি:

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১৩তম সভা সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। সিন্ডিকেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) সভা পরিচালনা করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং বিভিন্ন নীতিগত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত সদস্য মোহাম্মদ আলী দ্বীন। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব জহিরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, ব্যবসা ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামীম আহমদ এবং ফিন্যান্স অ্যান্ড একাউন্টস দপ্তরের উপপরিচালক (আমন্ত্রিত সদস্য) মো. আব্দুস সালাম।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, একাডেমিক কার্যক্রমের সম্প্রসারণ, প্রশাসনিক উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষার গুণগত মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার উৎকর্ষ সাধনে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা