June 2, 2026, 9:19 pm
শিরোনামঃ
খানজাহান আলীর দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন ইমামপুর প্রিমিয়ার লীগ ডাবল ফ্রিজ কাপ ফুটসাল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগে মানববন্ধনের আহ্বান সুনামগঞ্জের ধর্মপাশায় জমি-সংক্রান্ত বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, একজন গ্রেপ্তার বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের আক্রমণ ; সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মর্মান্তিক মৃত্যু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি ; চালু হচ্ছে নতুন ট্রেন সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা : প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা বাগেরহাটের রামপালে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের নানি কোহিনুর বেগমের ইন্তেকাল

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি :

বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক সোহেল সানি ও বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের নানি কোহিনূর বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। বার্ধক্যজনিত তেমন কোনো রোগ ভোগ করেননি তিনি। সম্প্রতি ছোট মেয়ে হাসিনা ও পুত্রবধু চায়নার মৃত্যু এবং দিন কয়েক আগে বড় মেয়ে আছিয়া বেগম (সোহেল সানি ও রাহাদ সুমনের মা) অসুস্থ হয়ে পড়লে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ধার্মিক কোহিনূর বেগম শুক্রবার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের বাড়িতে নিজহাতে সকালের নাস্তা তৈরি করছিলেন। হঠাৎ অসুস্থবোধ করলে নিজেই শোবার ঘরে গিয়ে শুয়ে পড়েন এবং ঘুমের মধ্যেই  মৃত্যুবরণ  করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

ওই দিন (শুক্রবার) বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা