August 30, 2026, 6:01 am
শিরোনামঃ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুর্নীতিবিরোধী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ছেংগারচরে স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২৪ শিক্ষার্থী পেলেন সার্টিফিকেট মতলব উত্তরে লেয়ার ফার্মে ট্রলারে এসে ডাকাতি, আহত ১ General (Retd.) Dr. Aziz Ahmed : A Chapter of Leadership, Reform and Change জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্ত : যন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান বাগেরহাটে ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ ; মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়তে হবে

ছেংগারচরে স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২৪ শিক্ষার্থী পেলেন সার্টিফিকেট

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারের আয়োজনে প্রশিক্ষণ সম্পন্নকারী ২৪ শিক্ষার্থীর সার্টিফিকেট বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে ছেংগারচর বাজারের থানা রোডে আব্দুল জব্বার বিএসসি সুপার মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর সরকারি কলেজের আইসিটি বিষয়ক প্রভাষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, সাংবাদিক মো. শফিকুল ইসলাম রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক, সার্জেন্ট (অব.) মো. শহিদুল হক ভূঁইয়া, বিএসএস, এলএলবি।

অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ২৪ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী সামিয়া বিনতে হোসাইন এ প্লাস অর্জন করায় তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

বক্তারা বলেন, বর্তমান সময়ে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির জ্ঞান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন করলে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ কর্মজীবনে আরও এগিয়ে যেতে পারবে। তাই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিবেশ ছিল আনন্দঘন ও উৎসবমুখর।

উল্লেখ্য, স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারটি ছেংগারচর বাজারের থানা রোডে বিএসসি সুপার মার্কেটের দ্বিতীয় তলায়, কৃষি ব্যাংকের পাশে অবস্থিত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা