September 6, 2026, 7:56 am
শিরোনামঃ
বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র মতলব উত্তরের ষাটনল ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ২ ভাইয়ের পরিবার মতলব উত্তরে খালেদা জিয়া স্মৃতি ফ্রিজ-টিভি কাপ ফুটবলের মেগা ফাইনাল অনুষ্ঠিত ; লটারিতে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশ চ্যাম্পিয়ন GENERAL (RETD.) DR AZIZ AHMED’S MILITARY PHILOSOPHY: STRENGTHS AND LIMITATIONS OF LEADERSHIP চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ : আশিক চৌধুরী কোটচাঁদপুরে অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্সের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা সুন্দরবনের ঝুঁকি ও রামপাল প্রকল্প ; বার্কলেস ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাজ্যে অভিযোগ পানিসম্পদ মন্ত্রীর কাছে দুর্নীতির অভিযোগ তুলে ধরল দুর্নীতিবিরোধী সমন্বয় কমিটি ; বিভিন্ন প্রকল্প অনিয়মের তথ্য-প্রমাণ উপস্থাপন মতলব উত্তরে রাস্তা বন্ধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪

মতলব উত্তরে খালেদা জিয়া স্মৃতি ফ্রিজ-টিভি কাপ ফুটবলের মেগা ফাইনাল অনুষ্ঠিত ; লটারিতে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশ চ্যাম্পিয়ন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিমনগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। দূর-দূরান্ত থেকে হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়ে উত্তেজনাপূর্ণ ফাইনাল উপভোগ করেন।

ফাইনালে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশ ও বসুন্ধরা এলপিজি বালুচর মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে উভয় দল দুটি করে গোল করে খেলায় সমতা আনে। পরবর্তীতে ট্রাইব্রেকারেও ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত লটারির মাধ্যমে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। পৃষ্ঠপোষকতায় ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন। উদ্বোধক ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল ইসলাম বেনু।

গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী ও মো. ফারুক শিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

খেলা পরিচালনায় ছিলেন ইঞ্জি. শফিকুল ইসলাম, মো. ওলিউল্লাহ অলু, শ্যামল কাজী, ছাদরুল আমিন, মো. মুকুল প্রধান, তাজুল ইসলাম, সুমন বেপারী, আলআমিন মজুমদার, কবির প্রধান, আলম প্রধান, কামরুল ইসলাম বাচ্চু, সুমন সরকার ও আক্তার প্রধান।

মেগা ফাইনালকে ঘিরে ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা