October 25, 2026, 11:34 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম :

চট্টগ্রামের বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক কার্যক্রমে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। বর্তমান কার্যকরী কমিটির সভাপতি দায়িত্ব পালনে অনাগ্রহ প্রকাশ করায় সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখতে সহ-সভাপতি রানু মজুমদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ছয়টায় পৌরসভার পেতন আউলিয়ার মাজার গেইট সংলগ্ন শাওন মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা ও কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংগঠনের সাম্প্রতিক সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রম, চলমান কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সাংগঠনিক কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় এবং শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় থাকে, সে লক্ষ্যে রানু মজুমদারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত অথবা কার্যকরী কমিটির পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রানু মজুমদার গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

সভায় লোকসংগীত ও লোকসংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও প্রসার, নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা এবং সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস।

এতে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক আশুতোষ দাস, কোষাধ্যক্ষ কালিপদ দাস, সাংগঠনিক সম্পাদক মো. এসকান্দর, দপ্তর সম্পাদক ডা. শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, মহিলা বিষয়ক সম্পাদিকা জয়শ্রী দাস, সদস্য অর্পিতা ঘোষ, মো. রিয়াজ এবং শুভাকাঙ্ক্ষী উজ্জ্বল শুক্ল দাস প্রমুখ।

ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার বলেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। লোকসংগীত ও লোকঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্ম ও প্রতিভাবান শিল্পীদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সভায় আগামী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীতভিত্তিক আয়োজন, প্রশিক্ষণ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণের বিষয়ে মতামত ও প্রস্তাব নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা