September 13, 2026, 4:52 am
শিরোনামঃ
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বাসের চাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, বাস চলাচল বন্ধ-চালক আটক ঝিনাইদহের কোটচাঁদপুর সবাইকে সঙ্গে নিয়ে ডেঙ্গু মুক্ত করা হবে : ইউএনও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক যৌথ গবেষণা টেকসই উন্নয়নে সবুজ অর্থনীতি, ফিনটেক ও আর্থিক খাতের ভূমিকা বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা মতলব উত্তরে মেঘনায় আবারও অবৈধ বালু উত্তোলন, হুমকিতে বেড়িবাঁধ ও ইকোনমিক জোন সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম :

আগামী ১ অক্টোবর কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ

চট্টগ্রামের বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি লোকশিল্পী ও প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বোয়ালখালী পৌরসভার পেতন আউলিয়া মাজার গেট সংলগ্ন শাওন মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস।

সভায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক আশুতোষ দাশ, কোষাধ্যক্ষ কালীপদ দাস, সাংগঠনিক সম্পাদক মো. এসকান্দর, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াঙ্কা দাস, জয়দেব দাশ যাদবানন্দসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক বিষয়াদি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং লোকসংস্কৃতির চর্চা ও প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া আগামী ১ অক্টোবর কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কর্মসূচির মাধ্যমে তাঁর বর্ণাঢ্য জীবন, শিল্পীসত্তা ও লোকসংস্কৃতিতে অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, বিনয়বাঁশী জলদাস বাংলা লোকসংস্কৃতি ও ঢোলবাদনের জগতে এক অনন্য প্রতিভা। তাঁর শিল্পীজীবন ও সাংস্কৃতিক অবদান বাঙালির লোকঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর স্মৃতি ও কর্মকে ধারণ করে লোকসংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও বিকাশে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে।

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা