June 2, 2026, 9:18 pm
শিরোনামঃ
খানজাহান আলীর দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন ইমামপুর প্রিমিয়ার লীগ ডাবল ফ্রিজ কাপ ফুটসাল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগে মানববন্ধনের আহ্বান সুনামগঞ্জের ধর্মপাশায় জমি-সংক্রান্ত বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, একজন গ্রেপ্তার বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের আক্রমণ ; সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মর্মান্তিক মৃত্যু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি ; চালু হচ্ছে নতুন ট্রেন সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা : প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা বাগেরহাটের রামপালে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক হলেন সোহেল সানি

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি স্নেহধন্য বানারীপাড়া তথা বরিশালের কৃতি সন্তান দেশবরণ্যে সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি  দেশের পাঠক নন্দিত সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনে সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেছেন।

৮ অক্টোবর রোববার বিকালে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সাংবাদিক সোহেল সানির হাতে সহকারী সম্পাদক পদের নিয়োগপত্র তুলে দেন।

এর আগে এ পত্রিকাটির প্রতিষ্ঠালগ্নে সোহেল সানি আওয়ামী লীগ বিটে দায়িত্ব পালণ করেন। ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন ও ওয়ান ইলেভেনে নির্যাতিত মুজিব আদর্শের অকুতোভয় মেধাবী সাংবাদিক সোহেল সানি দৈনিক বাংলাবাজার, দৈনিক আমাদের সময়,দৈনিক জনতা ও দৈনিক ভোরের ডাকসহ বিভিন্ন পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালণ করেছেন।

৮০ ও ৯০’র দশকের সাড়া জাগানো সাপ্তাহিক সুগন্ধা.আজকের সূর্যোদয় ও ছুটিসহ বিভিন্ন সাপ্তাহিক পত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখতেন। সাম্প্রতিক সময়ে তিনি দৈনিক ইত্তেফাক, যুগান্তর, সময়ের আলো, কালবেলা,বাংলাদেশ বুলেটিন ও আলোকিত বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালে রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ কলাম লিখে ব্যাপক সাড়া ফেলেন।

নিউজ ২৪ ফোর ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ পর্যালোচনা ও রাজনীতি এবং সমসাময়িক বিষয়ে আলোচক হিসেবে সোহেল সানি ব্যাপক পরিচিতি ও খ্যাতি অর্জন করেছেন। সহকারি সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করায় সোহেল সানি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার এ নতুন অভিযাত্রায় সবার দোয়া কামনা করেছেন।

এদিকে বানারীপাড়ার কৃতি সন্তান সোহেল সানি জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক হওয়ায় বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম ফারুকসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠন,বানারীপাড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য,বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন সাংবাদিক সোহেল সানির ছোট ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা