May 11, 2026, 5:00 pm
শিরোনামঃ
আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়!

ছেংগারচর পৌরসভার শিকিরচরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মতলব উত্তর প্রতিনিধি:

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জেষ্ঠ্যপুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশনায় রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিকিরচর বেড়ি বাঁধে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করা হয়।

বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোসলেম বেপারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর।

তিনি আরো বলেন, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, দলের উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

এই সময়ে আরও উপস্থিত ছিলেন- পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, বিএনপি নেতা হান্নান লস্কর, ইসমাইল বেপারী, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম সরকার, পৌর কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব, ইসলামিক ইউনিভার্সিটি সাবেক ছাত্রদলের সভাপতি দেওয়ান মুরাদুজ্জামান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবুল আলম রাজিব, যুবদল নেতা মো. ধলু বেপারী, শাহ আলম বেপারী, আনিছুর রহমান বেপারী, হৃদয় মিয়াজী, সাইফুল ইসলাম বেপারী, রজ্জব আলী, রাজিব’সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা