August 11, 2026, 11:29 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে নিশ্চিন্তপুর “ফ্রেন্ডস ৯৫” এর কার্যকরী পরিষদ গঠন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরের নিশ্চিন্তপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস ৯৫” এর তিন বছর মেয়াদি নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

সংগঠনটির রেজিস্ট্রেশন নং চাঁদ-৬৩২ অনুযায়ী ১৭ এপ্রিল ২০২৬ থেকে ১৬ এপ্রিল ২০২৯ পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইদুল আলম রুবেল। সহ-সভাপতি পদে রয়েছেন মোশারফ হোসেন খোকন ও অ্যাডভোকেট আলী আজম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস মিয়াজী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন, কোষাধ্যক্ষ হিসেবে মো. ইউসুফ আলী, অডিটর হিসেবে শরিফ উল্লাহ সুমন ও রফিকুল ইসলাম স্বপন এবং প্রচার সম্পাদক হিসেবে আব্দুল সালাম সেলিম দায়িত্ব পেয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোফাজ্জল হোসেন, ফজলুর রহমান ও জসিম উদ্দিন।

নতুন এই কমিটিকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, “ফ্রেন্ডস ৯৫” অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীলভাবে পরিচালনা করবে। বিশেষ করে তরুণদের সম্পৃক্ত করে সমাজকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং নিশ্চিন্তপুরসহ আশপাশের এলাকায় ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা