August 12, 2026, 4:10 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বৈরী আবহাওয়ার কারণে উপকূলে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি!

বিশেষ প্রতিনিধি, ঢাকা :
উত্তাল বঙ্গোপসাগর। সংগৃহিত ছবি

বৈরী আবহাওয়ার কারণে দেশের উপকূলীয় অঞ্চলে আপাতত নৌ-পথে চলাচল বন্ধ রাখা নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়েছে-উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সেই সঙ্গে উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ থাকবে।

নৌপথগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে-ঢাকা-হাতিয়া, ঢাকা-বেতুয়া, ঢাকা-খেপুপাড়া, ঢাকা-চরমন্তাজ, ঢাকা-রাঙ্গাবালী, ঢাকা-মনপুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা