বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এবং চাঁদপুর জেলা বিএনপি সদস্য আজহারুল হক মুকুল লিফলেট বিতরণ করেছেন।
গতলাক শুক্রবার (৩রা জানুয়ারি) বিকেলে উপজেলার কালিপুর বাজারে ও ছেংগারচর বাজারে এ লিফলেট বিতরণ করেন।
এসময় তিনি বলেন, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার ও মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা একটি যুগপোযোগী রূপরেখা। গত ৫ আগস্ট ছাত্র-জনতা আমাদের নেতাকর্মীদের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিযে ক্ষমতায় আনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নোমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুর ইসলাম শান্ত, ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ভূ্ঁইয়া, ব্যবসায়ী মো. রাসেল প্রমুখ।