May 11, 2026, 9:13 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

নিমসার জুনাব আলী কলেজ মাঠে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায়  ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১৫ জানুয়ারী বুধবার ও বৃহবার  ২ দিন ব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানের কেক কেটে মেলার উদ্বোধন করেন বুড়িচং  উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।

মেলাটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে  উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার জুনাব আলী  কলেজ মাঠে

উপজেলা প্রশাসন আয়োজন করেন। মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ২০টি এবং অন্যান্য আরো ৪টিসহ মোট ২৪ টি ষ্ট্রলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

মেলায় বর্তমান সামাজিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন মডেল তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় ষ্ট্রল গুলো পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গ্যালারি সহকারী এম জাহিদুল ইসলাম, আরাফাত আলী, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আব্দুল মোনতাকিম কলেজ পরিচালনা কমিটির বিদ্যুৎ শাহী প্রিন্সিপাল মামুনুর রশীদ মজুমদার, অধ্যাপক মোঃ লোকমান হাকিম, অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আল আমিন প্রমুখ।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ মেলায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা