June 26, 2026, 10:13 pm
শিরোনামঃ
ধর্মের নামে উগ্রতা নয়, ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে ; বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক বিশ্বকাপ ফুটবল ২০২৬ : খেলাধূলা হতে পারে পরিবার ও সমাজে সম্প্রীতির সেতুবন্ধন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের

শিবগঞ্জে নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের আওতায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) বিকালে উপজেলার মোকামতলায় পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্প অফিসে আয়োজিত এ সভায় সমাজের নানা সমস্যার সমাধানে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপ্রধান ছিলেন নাজমা বেগম। পল্লীশ্রী হোপ প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর তাইবাতুন নাহার প্রীতির পরিচালনায় এ সভায় মানবাধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক অসংগতি, নাগরিক সেবা ও নারী নির্যাতন প্রতিরোধে নাগরিক সমাজের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, সহ সভাপ্রধান রবিউল ইসলাম রবি, সদস্য রাজিকুল ইসলাম রনি, জান্নাতি, রুপা রানী, সাফিয়া, আমিনুল ইসলাম, তানজিলুল হক, আদুরী, তরিকুল ইসলাম, ভানু, তমা, সীমান্ত, খাদিজা, জাহানারা, আমিনুল ইসলাম ও রুবেল প্রামাণিক। এছাড়া পল্লীশ্রী এনজিও’র প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, হোপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেনও সভায় উপস্থিত ছিলেন।

সভার আলোচনায় সমাজে মানবাধিকার সুরক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধে প্রচেষ্টা, সামাজিক অসংগতি দূরীকরণ, এবং নারী নির্যাতন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। উপস্থিত সকলে বলেন, সমাজের এসব সমস্যার সমাধানে নাগরিক সমাজের প্রত্যেক সদস্যকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা আরো বলেন, মানবাধিকার রক্ষা ও সমাজের অগ্রগতির জন্য সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা