June 26, 2026, 10:14 pm
শিরোনামঃ
ধর্মের নামে উগ্রতা নয়, ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে ; বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক বিশ্বকাপ ফুটবল ২০২৬ : খেলাধূলা হতে পারে পরিবার ও সমাজে সম্প্রীতির সেতুবন্ধন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের

মতলব উত্তরে ঈদের হাট মাতাচ্ছে ২০ মণের ‘রাজা বাবু’ : দাম হাঁকানো হচ্ছে সাড়ে ৫ লক্ষ

মমিনুল ইসলাম:
Oplus_131072

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামিয়া বাজার (নতুন বাজার) এলাকার মঙ্গলবারের হাটে সাড়া ফেলে দিয়েছে ‘রাজা বাবু’ নামের একটি বিশালাকৃতির গরু। ওজন প্রায় সাড়ে ১৯ মণ! হোস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

রাজা বাবুর গায়ের রঙ সাদা-কালো। বিশাল দেহ, চকচকে ত্বক ও সুঠাম গড়নের কারণে হাটে সবার নজর কাড়ছে সে।

গরুটির মালিক জুয়েল চৌধুরী, বাড়ি রামদাশপুর গ্রামে। তিনি জানান, রাজা বাবু তাদের নিজ বাড়িতে জন্ম নেওয়া গরুর বাছুর। গত চার বছর ধরে প্রাকৃতিক খাবার খাইয়ে সন্তানের মতো করে লালন-পালন করেছেন তারা।

গরুটিকে কোনো প্রকার কৃত্রিম খাবার দেওয়া হয়নি। ঘরের মতো করে মানুষ করেছি, বলছিলেন জুয়েল।

তিনি রাজা বাবুর দাম হাঁকিয়েছেন ৫ লাখ ৫০ হাজার টাকা। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ লাখ টাকার প্রস্তাব পেয়েছেন।

জুয়েল চৌধুরী আরও বলেন, যদি এখানকার হাটে আশা অনুযায়ী দাম না পাই, তাহলে গরুটি ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করব। সেখানে ভালো দাম পাওয়ার সম্ভাবনা আছে।

গরুটি দেখতে ভিড় করেছেন শত শত মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কেউ শুধু একবার ছুঁয়ে দেখার জন্যও ভিড় করছেন।

দর্শনার্থী রাসেল হোসেন বলেন, এত বড় ও সুন্দর গরু আমি এই হাটে কখনও দেখিনি। রাজা বাবু সত্যিই হাটের রাজা।

আরেক দর্শনার্থী শামীম মিয়া জানান, গরুটার যত্ন-আত্তি দেখেই বোঝা যায়, কতটা ভালোবাসা দিয়ে লালন করা হয়েছে। এমন গরু কিনতে পারলে ঈদটা স্মরণীয় হয়ে থাকত।

স্থানীয় হাট ব্যবসায়ীরাও বলছেন, এ ধরনের গরু হাটে খুব একটা দেখা যায় না। রাজা বাবু যেন পুরো হাটের তারকাই হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা