June 25, 2026, 1:16 am
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

একজন আদর্শ শিক্ষক ছাত্রদের প্রতি কর্তব্য কি?

Reporter Name

পৃথিবীতে অন্য সব পেশা থেকে শিক্ষকতাকে একটি মহৎ পেশা হিসাবে গন্য করা হয়। যা সব যুগে সব কালে সম্মানের দৃষ্টিতে দেখা হয়ে আসছে। একটি সুসভ্য সমাজ গঠনের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা, আর এই শিক্ষার পথ ধরে একজন মানুষ জীবনের সঠিক দিকনির্দেশনা পায়। শিক্ষকতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা শুধু জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষকে নৈতিক ও আত্মিক শিক্ষায় আলোকিত করাও শিক্ষকতার মূল উদ্দেশ্য। সমাজ গঠনে, প্রজন্মকে সঠিক পথনির্দেশনা দিতে এবং রাষ্ট্রের উন্নয়নে শিক্ষকের ভূমিকা অগ্রগণ্য। শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়, আর এ শিক্ষার প্রধান দায়িত্বে থাকে মূলত শিক্ষকদের হাত। একজন আদর্শবান শিক্ষক তার ছাত্রের প্রতি কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেসব বিষয়ে আলোকপাক করা হলো।

শিক্ষার্থীদের উন্নত নৈতিকতা ও সঠিক মূল্যবোধ শেখানো!

একজন আদর্শ শিক্ষকের প্রথম ও প্রধান দায়িত্ব হলো শিক্ষার্থীদের কেবলমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান প্রদান নয়, বরং নৈতিক শিক্ষাও প্রদান করা। আদর্শ শিক্ষক তাদের নিজেদের আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি করেন। তারা শুধু পুথিগত জ্ঞান বিতরণ করেন না বরং মানবিক গুণাবলীরও উদাহরণ হয়ে দাঁড়ান। একজন আদর্শ শিক্ষক সবসময় তার ছাত্রকে উন্নত নৈতিক দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে দিকনির্দেশনা দিয়ে থাকেন।

শিক্ষার গুণগত মান ঠিক রাখা!

আদর্শ শিক্ষককে অবশ্যই সর্বদা শিক্ষার গুণগত মান উন্নয়নে সচেষ্ট থাকতে হয়। আমাদের দেশে উচ্চশিক্ষার মান নিয়ে আলোচনা হলে প্রথমেই শিক্ষকদের ভূমিকার কথা উঠে আসে। তারা শুধু শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফল করানোতেই সীমাবদ্ধ থাকবেন না বরং গবেষণা, সৃজনশীল চিন্তা এবং সমস্যার সমাধান করার ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। শিক্ষার গুণগত মান বজায় রাখতে একজন শিক্ষককে তার পাঠদানের পদ্ধতি সময়োপযোগী করতে হবে এবং শিক্ষার্থীদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে হবে।

গবেষণা ও উন্নয়নে অবদান!

আদর্শ শিক্ষকের যতগুলো সৎ দায়িত্ব থাকে তার মধ্যে অন্যতম দায়িত্ব হলো শিক্ষার্থীর গবেষণায় অবদান রাখা। একজন আদর্শ শিক্ষক কেবলমাত্র নিজের কাজের জন্য নয় বরং শিক্ষার্থীকে সমানভাবে গবেষণার প্রতি উৎসাহিত করতে হয়। যা আমাদের দেশে অধিকাংশ বিদ্যাপিঠে খুবই কম, যার কারণে একজন শিক্ষার্থীকে সৃজনশীলতা এবং নতুন জ্ঞান সৃষ্টির পথে বাধা সৃষ্টি করে। তাই একজন আদর্শ শিক্ষক তার গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞান সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণায় অংশগ্রহণে উৎসাহিত করা উচিত।

মানসিক ও পেশাগত সহায়তা!

শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদান করেই নিজের মহান দায়িত্ব শেষ করলে হবে না, তাদের মানসিক ও পেশাগত সহায়তাও প্রদান করতে হবে। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখেন। একজন আদর্শ শিক্ষকের জন্য গুরুত্বপূর্ণ হলো শিক্ষার্থীদের সঙ্গে একটি সহানুভূতিশীল সম্পর্ক গড়ে তোলা, যাতে তারা যেকোনো ধরনের সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা করতে পারে।

বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে একজন আদর্শ শিক্ষক তার ছাত্রের প্রতি কর্তব্যকে সমন্বয় করে চলে না। তাকে অবশ্যই নৈতিক, পেশাগত এবং ব্যক্তিগত ক্ষেত্রে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষকদের মানসিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শিক্ষার গুণগত মান বজায় রাখা এবং শিক্ষার্থীদের সর্বোত্তম দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও তাদের দায়িত্ব গুরুত্বপূর্ণ। একজন আদর্শ শিক্ষক শুধু নিজের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না, বরং সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের উন্নয়নে অগ্রগামী হিসাবে ভূমিকা রাখবেন। শিক্ষকরা একটা জাতির বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের উৎস হিসাবে কাজ করবেন এবং তাদের দেখানো নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সর্বোচ্চ উন্নতির শিখরে পৌছাতে সক্ষম হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।

 

লেখক :

আজম পাটোয়ারি

প্রকাশক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা