May 10, 2026, 12:19 pm
শিরোনামঃ
জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়! আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মায়ের আহাজারি ; মতলবে রিপন হত্যার এক মাস পরও অধরা আসামি, বিচার দাবিতে মানববন্ধন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার টক প্রোগ্রাম কোন ব্যক্তির চারিত্রিক অপরাধের দায় ইসলাম নেবে কেন?

মতলব উত্তরে মুক্তিরকান্দি প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের মুক্তিরকান্দি গ্রামের যুব সমাজের উদ্যোগে চতুর্থ বারের মত মুক্তিরকান্দি প্রিমিয়ার লিগ, MPL -2024( Season 4)  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মুক্তিরকান্দি উত্তর পাড়া খেলার মাঠে জমকালো আয়োজনে মুক্তিরকান্দি প্রিমিয়ার লিগ-২০২৪ ফাইনাল খেলাটি শেষ হয়।

ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন জিসান আহমেদ রিয়াদ এবং তমাল মাহমুদ ক্রিকেট টিম।

খেলায় জিসান আহমেদ রিয়াদের টিম টসে জিতে ফিল্ডিং  করার সিদ্ধান্ত নেয়, ১২ ওভার বল করে ৪৮ রানের মধ্যে আটকে দিতে সক্ষম হয় যার মধ্যে অতিরিক্ত ২ রান ছিল। বিপরীত পক্ষ তমাল মাহমুদের টিম শুরুতেই অসাধারণ বোলিং, ফিল্ডিং করে একটার পর একটা উইকেট তুলে নিয়ে লাস্ট বলে যখন দুই রান প্রয়োজন তখন, লাস্ট উইকেট নিয়ে নেয়। তমাল মাহমুদের টিম এক রানে বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম গ্লোবাল এডুকেশন কনসালটেন্সী’ র স্বত্বাধিকারী মো. সোলাইমান মানিক।

সার্বিক সহযোগিতায় ছিলেন জাহিদুল ইসলাম রবিন, সেলিম শিকদার, নাঈম চৌধুরী, ডাক্তার রিয়াদ, জান্নাত শিকদার, মোহাম্মদ আক্তার, তুহিন মিয়া, সাব্বির হোসেন।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা