August 10, 2026, 11:28 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে মরহুম ফজর আলী লস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ–২২

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার আদুরভিটি মরহুম ফজর আলী লস্কর খেলার মাঠে মরহুম ফজর আলী লস্কর স্মৃতি ফ্রিজকাপ–এলইডি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আয়োজিত ফাইনাল খেলায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক নুরুল হক সরকারের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর।

১৬ দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় পালালোকদি মানব উন্নয়ন সংঘ ও এসএসসি ব্যাচ–২২ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে ৩–১ গোলে এসএসসি ব্যাচ–২২ ফুটবল একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান লস্কর, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, যুবদল নেতা আরিফ লস্কর, ছাত্রনেতা নুরে আলম নিঝুমসহ স্থানীয় ক্রীড়ামোদী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে নুরুল হক সরকার বলেন, যুবসমাজকে ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্টের বিকল্প নেই। মরহুম ফজর আলী লস্কর ছিলেন এলাকার একজন সমাজহিতৈষী ও ক্রীড়াবান্ধব ব্যক্তি। তাঁর স্মরণে এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

উদ্বোধক আব্দুল মান্নান লস্কর বলেন, আমার পিতার স্মৃতিকে ধরে রাখতে আমরা প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করব। এলাকার ক্রীড়াপ্রেমীদের উৎসাহ ও ভালোবাসাই আমাদের এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগাচ্ছে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। পুরো মাঠজুড়ে দর্শকদের বিপুল উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে টুর্নামেন্টের ফাইনাল আয়োজন। খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা