November 22, 2026, 1:09 pm
শিরোনামঃ
ইসলামী কলমবাজের দায়িত্ব: ইসলামবিদ্বেষ, নাস্তিক্যবাদ ও ধর্মের নামে অধর্মের বিরুদ্ধে যুক্তিনিষ্ঠ কলম! ধনাগোদা নদীতে ইটভাটার বর্জ্য: ধ্বংসের মুখে নদীর পরিবেশ ও দেশীয় মাছের প্রজননক্ষেত্র! ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কর্মসংস্থান সৃষ্টির বড় ক্ষেত্র হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কোটচাঁদপুরে ফুলকপি চাষ করে ৩ বন্ধুর মাথায় হাত মতলবের টেকসই উন্নয়নে ধনাগোদা নদীকে অগ্রাধিকার দিন! রোদের অভাবে দুবলার চরে পচছে শুঁটকির মাছ, পাঁচ কোটি টাকার লোকসানের শঙ্কা প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ মতলব (উত্তর–দক্ষিণ)-এর পরিবেশ রক্ষায় ধনাগোদা নদী ড্রেজিং করা সময়ের দাবি!

ডামি নয়, জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে : তানভীর হুদা

নিজস্ব প্রতিনিধি, মতলব :

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকল গোত্রের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। আমাদের নিজেদের আগে সংস্কার হতে হবে, তাহলেই দেশ সংস্কার সম্ভব। আমি বা ডামি নই ; জনগণের প্রত্যক্ষ ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে।

বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে তিনি মতলব দক্ষিণ উপজেলার নারায়পুর বাজার পুজা মন্ডপ, নায়েরগাঁও সুনীল দসের বাড়ি পুজা মন্ডপ, মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির, মেহরন পুজা মন্ডপ’সহ বিভিন্ন পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তানভীর হুদা বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সার্বজনীন মিলনমেলা। এখানে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের জয়গান গাওয়া হয়। বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। দুর্গাপূজা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ। এ উৎসবকে ঘিরে গ্রাম-শহরে যে আনন্দ-উৎসবের আবহ সৃষ্টি হয়, তা জাতীয় ঐক্যের দৃষ্টান্ত। আমরা চাই, প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে ও আনন্দঘন পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করুক। কোনো বিভাজন নয়, ঐক্যই আমাদের শক্তি।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের ভোটই গণতন্ত্রের মূল ভিত্তি। তাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই প্রকৃত জাতীয় ঐক্য ও উন্নয়নের রূপরেখা দিতে সক্ষম।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, চাঁদপুর জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, মতলব উত্তর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, বিএনপি নেতা আনোয়ার হোসেন, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান সিপলু, সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফ ফরাজি, সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি’সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা