September 8, 2026, 8:08 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

মতলব উত্তরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ১২০০ কেজি জাটকা গেল এতিমখানায়

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে রাতের অন্ধকারে পরিচালিত জাটকা রক্ষা অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ। সোমবার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বরিশাল থেকে ঢাকাগামী দুটি যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-৪ ও মিতালী-৪ থেকে মোট ১২০০ কেজি জাটকা মাছ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। উপস্থিত ছিলেন, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসিম, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মেশারফ হোসেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাতীয় সম্পদ ইলিশকে টিকিয়ে রাখতে জাটকা সংরক্ষণ অপরিহার্য। আমরা নিয়মিতভাবে রাত ও দিনে অভিযান চালাচ্ছি, যাতে কোনোভাবেই নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, পরিবহন বা বিক্রি করা না যায়। সাধারণ মানুষ এবং পরিবহন মালিকদের সচেতন হতে হবে, কারণ এই অভিযানের মূল উদ্দেশ্য শাস্তি নয় সম্পদ রক্ষা।

তিনি আরও বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে জাটকা সংরক্ষণ অভিযান। এই সময়ে যেকোনো অবৈধ জাটকা আহরণ বা পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সবাইকে প্রশাসনের পাশে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, মেঘনা নদী ও এর সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড। এসব অভিযানে জাটকা আহরণে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে এবং ইলিশ উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা