October 26, 2026, 9:37 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

মতলব উত্তর আইডিয়াল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আইডিয়াল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে কেজি-৫ পর্যন্ত মোট ৩৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সময় পরিদর্শনে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. রিয়াজুল ইসলাম খন্দকার, হল সুপার মো. রাসেল, মাঈনউদ্দিন, হারুনুর রসিদ’সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে নার্সারি শ্রেণি থেকে ৭০ জন, কেজি-১ থেকে ৬৭ জন, কেজি-২ থেকে ৭৩ জন, কেজি-৩ থেকে ৩৩ জন, কেজি-৪ থেকে ৪৯ জন এবং কেজি-৫ থেকে ৫৩ জন অংশ নেয়। খাতা মূল্যায়ন ও ফলাফল ঘোষণা করা হবে আগামী ২০ ডিসেম্বর।  ফলাফল চারটি গ্রেডে (ট্যালেন্টপুল, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড) প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও বৃত্তি সম্মাননা প্রদান করা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. রিয়াজুল ইসলাম খন্দকার বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে আমরা প্রতি বছর এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করি। প্রকৃত শিক্ষার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই আমাদের লক্ষ্য।

এবারের পরীক্ষায় অংশ নেওয়া স্কুলগুলো হলো- সান সাইন একাডেমি, ভান্ডারীবাজার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, জজ আইডিয়াল কিন্ডারগার্ডেন, অক্সফোর্ড কিন্ডারগার্ডেন, আপনজন কিন্ডারগার্ডেন, চরউমেদ আইডিয়াল কিন্ডার গার্টেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা