May 11, 2026, 1:23 pm
শিরোনামঃ
আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়! আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মায়ের আহাজারি ; মতলবে রিপন হত্যার এক মাস পরও অধরা আসামি, বিচার দাবিতে মানববন্ধন

চাঁদপুর-২ আসনে বিএনপির গণসংযোগ ও পথসভা ; জনগণই জয় পরাজয় নির্ধারণ করবে, ধানের শীষেই আগ্রহ বেশি : ড. জালাল উদ্দিন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন বলেছেন, জয় পরাজয় নির্ধারণ করবেন দেশের জনগণ ও ভোটাররা। মাঠপর্যায়ে গণসংযোগে মানুষের আগ্রহ ও সাড়া দেখে তিনি শতভাগ বিজয়ের বিষয়ে আশাবাদী।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে থেকে দুপুর পর্যন্ত মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত, গণসংযোগ ও পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. জালাল উদ্দিন বলেন, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি, সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব। সেই বাস্তবতা বিবেচনায় চাঁদপুর–২ আসনে ধানের শীষের পরাজয়ের কোনো সম্ভাবনা দেখছি না। ভোটের শতাংশ কত হবে, সেটিও জনগণই নির্ধারণ করবেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তিনি সম্মানের সঙ্গেই দেখছেন এবং সবাই মিলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে চান। তিনি বলেন, ভোটাররা যাকে ইচ্ছা তাকেই ভোট দেবেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ ও বাধাহীন হয়, সেটিই আমাদের প্রত্যাশা।

ড. জালাল উদ্দিন আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মকে ঘিরে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে মতলবকে শিল্প, বাণিজ্য ও পর্যটননির্ভর আধুনিক জনপদে রূপান্তর করা হবে। এতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে। মতলবের কোনো তরুণ বেকার থাকবে না যোগ্যতা অনুযায়ী সবার কাজের সুযোগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

বিগত আন্দোলন  সংগ্রামের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করাই ছিল আন্দোলনের মূল দাবি। বর্তমান সময়ে মানুষ কিছুটা স্বাধীনতা ফিরে পেয়েছে এবং বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণ আরও নির্ভয়ে মত প্রকাশ ও কাজ করার পরিবেশ পাবে। শান্তি–শৃঙ্খলা বজায় রেখে সব ধরনের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আ. মালেক, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, সদস্য মো. মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম দেওয়ান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা