স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’-এর মতলব শাখার ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) নতুন এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সেলিম সরকার। আহ্বায়ক করা হয়েছে ফয়সাল খানকে এবং সদস্য সচিব হয়েছেন মঈন গাজী।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— তামজিদ আহমেদ, আহমেদ মুসা, মাজহারুল ইসলাম ইয়ামিন, সোহাগ, মো. নবীর, আহমেদ রিহান, গোলাম রাব্বি ও ত্বোহা কামাল।
নবগঠিত কমিটির সদস্য সচিব মঈন গাজী বলেন, “ক্লিন চাঁদপুর মতলব শাখার দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের এবং দায়িত্বপূর্ণ একটি মুহূর্ত। প্রিয় মতলবের প্রতিটি রাস্তা, নদী ও জনপদকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার অঙ্গীকার করছি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা একসঙ্গে গড়ে তুলবো একটি স্বপ্নের, সবুজ ও সচেতন মতলব।”
আহ্বায়ক ফয়সাল খান বলেন, “আমরা মতলবকে একটি আলোকিত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি মতলব গঠন করতে চাই, যেখানে থাকবে না কোনো ময়লা-আবর্জনা কিংবা পরিবেশ দূষণ। আমাদের সংগঠন শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমেই সীমাবদ্ধ থাকবে না; অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায়ও আমরা কাজ করবো।”
তিনি আরও বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো, অর্থাভাবে পড়াশোনা করতে না পারা শিক্ষার্থীদের সহায়তা করা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি মানবিক ও সচেতন সমাজ গঠনে আমরা কাজ করবো। সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
নবগঠিত কমিটি শিগগিরই মতলব উপজেলায় পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে বলে জানা গেছে।