June 26, 2026, 10:09 pm
শিরোনামঃ
ধর্মের নামে উগ্রতা নয়, ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে ; বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক বিশ্বকাপ ফুটবল ২০২৬ : খেলাধূলা হতে পারে পরিবার ও সমাজে সম্প্রীতির সেতুবন্ধন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের

মোংলা বন্দরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে রুশ জাহাজ ভিড়েছে

ম.ম.রবি ডাকুয়া,মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে বারবাডোজ পতাকাবাহী জাহাজ এমভি আনকা ব্লু মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহাজটিতে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভারী যন্ত্রাংশ ও মালামাল আনা হয়েছে।

জাহাজটির শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিংয়ের অপারেশন ম্যানেজার অসীম কুমার সাহা জানান, রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে গত ২ ফেব্রুয়ারি জাহাজটি ছেড়ে আসে। দীর্ঘ সমুদ্রপথ অতিক্রম করে ৩ মার্চ মোংলা বন্দরে পৌঁছায়।

তিনি আরও জানান, জাহাজটিতে প্রায় ১ হাজার ২২২ মেট্রিক টন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট মালামাল রয়েছে। মঙ্গলবার বিকেল থেকেই জাহাজ থেকে এসব মালামাল খালাসের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, আমদানি করা মালামাল প্রথমে জেটিতে খালাস করা হবে। এরপর সেগুলো পর্যায়ক্রমে সড়কপথে পরিবহন করে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ প্রকল্প। প্রকল্পের কাজ এগিয়ে নিতে নিয়মিতভাবে বিদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সরঞ্জাম আমদানি করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা