October 28, 2026, 4:38 pm
শিরোনামঃ
সংবিধান সংশোধন কমিটি নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্য অব্যাহত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু না হলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি ১১-দলীয় জোটের ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর বৈঠক, বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য মনে করছে টোকিও প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে

ঢাকায় মতলবের সুধীজনদের সম্মানে ড. জালাল উদ্দিনের দোয়া ও ইফতার মাহফিল

মমিনুল ইসলাম:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকায় বসবাসরত মতলবের সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন–এর এলডি হলে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দিন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক শাহজাহান সিকদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার।

অনুষ্ঠানে বৃহত্তর মতলবের বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মাসউদ আহমেদ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ড. জালাল উদ্দিন বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। তিনি সকলকে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মতলববাসীর উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সহযোগিতা ও দোয়া কামনা করে তিনি উপস্থিত সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি সভাপতির উপদেষ্টা আতাউর রহমান ঢালী, লায়ন বেনজির আহমেদ, কামাল উদ্দিন ঢালীসহ আরও অনেকে।

দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা এ আয়োজনের জন্য আয়োজককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা