June 29, 2026, 7:34 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩তম সভা অনুষ্ঠিত ফুলে সাজানো গাড়িতে করে ৩৯ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়ে বাড়ি ফিরলেন প্রধান শিক্ষক সুখ রঞ্জন বিশ্বাস মতলব উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; টাইব্রেকারের নাটকীয়তায় মামুন ফুটবল একাদশকে হারিয়ে হানিরপার স্পোর্টিং ক্লাবের জয় মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন জলবায়ু পরিবর্তন সচেতনতায় মতলব উত্তরে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মতলব উত্তরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, ৪২ হাজার ৪৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মতলব উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; টাইব্রেকারের রোমাঞ্চে ছেংগারচর পৌর কিংস ইলেভেনের জয় মতলব উত্তরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা ; অটোরিকশাচালকের সাহসিকতায় ব্যর্থ চোরচক্র, জনতার হাতে আটক ২

মতলব উত্তরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষক ও মিলারদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার ঘনিয়ারপাড়ে অবস্থিত খাদ্যগুদাম চত্বরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার তালতলী গ্রামের কৃষক মজিব মিয়ার কাছ থেকে ৩ টন ধান ক্রয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ অভিযান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, খাদ্যগুদাম কর্মকর্তা মো. ওছমান গনি, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ধান ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। এ মৌসুমে মতলব উত্তর উপজেলায় মোট ৯২৩ টন ধান ও ৩৮ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

তিনি আরও বলেন, অনেক কৃষক এখনও মোবাইল অ্যাপস ব্যবহারে অভ্যস্ত নন। এজন্য কেউ অ্যাপসের মাধ্যমে নিবন্ধন বা ধান বিক্রি করতে না পারলে কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র নিয়ে সরাসরি খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারবেন। এতে প্রকৃত কৃষকেরা সহজেই সরকারি সুবিধার আওতায় আসতে পারবেন।

স্থানীয় কৃষকদের দাবি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হলে তারা উৎপাদন খরচের তুলনায় কিছুটা হলেও লাভবান হবেন। তবে তারা দ্রুত ও হয়রানিমুক্তভাবে ধান গ্রহণের ব্যবস্থাও নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা