November 22, 2026, 3:07 pm
শিরোনামঃ
ইসলামী কলমবাজের দায়িত্ব: ইসলামবিদ্বেষ, নাস্তিক্যবাদ ও ধর্মের নামে অধর্মের বিরুদ্ধে যুক্তিনিষ্ঠ কলম! ধনাগোদা নদীতে ইটভাটার বর্জ্য: ধ্বংসের মুখে নদীর পরিবেশ ও দেশীয় মাছের প্রজননক্ষেত্র! ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কর্মসংস্থান সৃষ্টির বড় ক্ষেত্র হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কোটচাঁদপুরে ফুলকপি চাষ করে ৩ বন্ধুর মাথায় হাত মতলবের টেকসই উন্নয়নে ধনাগোদা নদীকে অগ্রাধিকার দিন! রোদের অভাবে দুবলার চরে পচছে শুঁটকির মাছ, পাঁচ কোটি টাকার লোকসানের শঙ্কা প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ মতলব (উত্তর–দক্ষিণ)-এর পরিবেশ রক্ষায় ধনাগোদা নদী ড্রেজিং করা সময়ের দাবি!

আওয়ামী লীগ দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে : কৃষিবিদ হাসান জারিফ তুহিন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম না হলে এদেশের স্বাধীনতা অর্জন হতো না।

তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এ দেশের মুক্তিকামী মানুষকে একত্রিত করে স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বেগম খালেদা জিয়া জন্ম হয়েছিলো বলে ৯০ এর স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছিলো। আওয়ামীলীগ দেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। ১৯৭৫ সালে শেখ মুজিব গণতন্ত্র হত্যা করেছিলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের অবাদ গণতন্ত্র চর্চার ব্যবস্থা করেছে। বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের মূল ভূমিকা পালন করেন দেশ নায়ক তারেক রহমান, এই আন্দোলনের ফলেই বর্তমানে দেশ নতুন করে ২য় স্বাধীনতা লাভ করেছেন।

তিনি গতকাল শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকদলের আয়োজনে উথলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর কৃষকদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কৃষকদল নেতা জহুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তাকুলদার লালু, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমেদ, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সিনিয়র যুগ্ম মহাসচিব ডাঃ মো: মেহেদী হাসান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা: হাছানাত আলী, বগুড়া জেলা কৃষকদলের আহবায়ক ইঞ্জি: সাইফুল ইসলাম, সদস্য সচিব মো: এনামুল হক সুমন, স্থানীয় বিএনপি নেতা, এ্যাডঃ আব্দুল ওহাব, আঃ রাজ্জাক, বুলবুল আহম্মেদ, আঃ করিম, হারুনুর রশিদ, এম আবু তাহের, যুবদল নেতা খালিদ হাসান আরমান, স্বেচ্ছাসেবকদল, মাছুদ রানা, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন প্রমুখ।

সভা শেষে সর্ব সম্মতিক্রমে জহুরুল ইসলাম ঠান্ডু সভাপতি, তোফায়েল আহম্মেদ সাবুকে সাধারণ সম্পাদক ও আব্দুস সালামকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা কৃষকদল ও মোঃ শাহজাহান আলী কাজী সভাপতি, মোঃ সাজু আহম্মেদকে সাধারণ সম্পাদক ও মোঃ জাকিরুল ইসলাম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে পৌর কৃষকদলের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

এর পূর্বে অতিথিবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে মহাস্থান মাজার মসজিদে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ এবং বেতগাড়ী মীর শাহে আলম বালিকা বিদ্যালয় মাঠে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা